Logo

২৪ ঘণ্টায় ১৮ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৫, ০৩:১৬
২৪ ঘণ্টায় ১৮ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ১৮ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফ উপকূলে মাত্র ২৪ ঘণ্টায় তিন দফায় ১৮ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বুধবার (২৭ আগস্ট) ঘটনাটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরে ফেরার পথে ছয় জেলেসহ একটি ট্রলার মিয়ানমারের উপকূলে নিয়ে যায় আরাকান আর্মি। দুপুর ১২টার দিকে একই স্থান থেকে আরও পাঁচ জেলেকে নৌযানসহ অপহরণ করা হয়। পরে বিকেলে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে সাগর থেকে মাছ ধরতে যাওয়া সাতজন জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে যায় তারা।

অপহৃত ট্রলারের মালিকরা হলেন—আবদুল হাফেজ, সৈয়দ আলম ও নুরুল কায়সার।

বিজ্ঞাপন

প্রশাসন সূত্রে জানা গেছে, গত চার দিনে অর্ধশতাধিক জেলে অপহৃত হয়েছেন। ২০২২ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত আরাকান আর্মি ২৬২ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বিজিবি ও প্রশাসনের প্রচেষ্টায় ১৮৯ জনকে মুক্ত করা হলেও বাকিরা এখনও মিয়ানমারে আটক রয়েছেন।

বিজ্ঞাপন

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রায় প্রতিদিনই আরাকান আর্মি সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের অস্ত্রের মুখে ধরে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

বিজ্ঞাপন

এদিকে কায়ুকখালিয়া ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ জানান, টেকনাফে ২৫০টির বেশি ট্রলারে প্রায় তিন হাজার জেলে কাজ করেন। কিন্তু অপহরণের ঘটনায় তারা আতঙ্কে ভুগছেন। তিনি অভিযোগ করেন, গত বছর ডিসেম্বর থেকে আরাকান আর্মি নাফ নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে এবং খাদ্যসংকটের কারণে জেলেদের অপহরণ করে মাছ লুট করছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD